

পুজো বার্ষিকী
১৪২৮

প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
কবিতা
কবিতা
কবিতা
গ্যালোপিং সাহিত্য - জিষ্ণু সেনগুপ্ত
কবিতা
শিল্পী - মেঘমল্লার (ডালাস, টেক্সাস)
লেখক/লেখিকাবৃন্দ
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
প্রচ্ছদ - সুরজিৎ সিনহা
কবিতা
সুদীপ্ত বিশ্বাস
ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর
রানাঘাট, নদীয়া, পঃ বাংলা

কবিতা
সুদীপ্ত বিশ্বাস
ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর
রানাঘাট, নদীয়া, পঃ বাংলা

আশার বাষ্প
মহামারী এসে জীবন কাড়ছে তবু
আমরা চেয়েছি গেয়ে যেতে সেই গান
শবের উপরে জমছে শবের স্তুপ,
কবরের পাশে বেঁচে ওঠে কিছু প্রাণ।
রাত্রির বুকে বাড়ছে আঁধার রোজই
ফুল তবু ফোটে শবদেহটার পাশে
চাঁদ নেই তবু দূরের আকাশে দেখ,
কিছু ছোট তারা আলো দেয়, ভালোবাসে।
মৃত্যু আসছে কাড়ছে মায়ের কোল
কত ভাবনারা আর তো পেল না ভাষা
বেশ কিছু ফুল অকালেই ঝরে গেল,
মৃত্যুর পরও থেকে যায় প্রত্যাশা।
দূরের তারার ক্ষীণকায় স্মিত আলো
সংকেতে বলে সংগ্রাম আছে বাকি
তারা খসে গেলে মৃত্যুর গান গেয়ে,
তখনও দেখবে ডাকছে ভোরের পাখি।
ইঞ্জেকশন!
লোকে আমায় ভয়ই পেত, বাসত না কেউ ভালো
মনে মনে সবাই আমায় দিত অনেক গালও।
তারপরে যেই কোভিড এল, তাক ধিনা ধিন ধিন
অনেক দিনের পরে এল শোধ তোলবার দিন।
আমার জন্য এখন লোকের হয় না রাতে ঘুম
লাইন দিয়ে চলছে সবার সুচ-ফোটানোর ধুম!
আমায় নিয়ে কাড়াকাড়ি, চলছে যে রাজনীতি
সুচ দেখে আর আমজনতার একটুও নেই ভীতি!
ফার্স্ট ডোজের পরে আবার মিলবে কবে ডোজ?
নিয়ম করে সবাই এসে যাচ্ছে নিয়ে খোঁজ।
দুটি ডোজের মধ্যে আবার গ্যাপ যদি যায় বেড়ে
হাঁ-হাঁ করে অমনি সবাই মারতে আসে তেড়ে।
কাঁদছে সবাই ঠোঁট ফুলিয়ে যাদের আছে বাকি
এত্ত ভালোবাসা আমি কোথায় বলো রাখি?



